ভারতে চালু হলো এআই স্কুল

২৬ আগষ্ট, ২০২৩ ১৬:৩৯  

শিক্ষা ও আরও উন্নতির প্রসঙ্গে ভারতের মধ্যে কেরালার নাম অনেক সময়ই এগিয়ে থাকে। তবে এবার দক্ষিণের এই রাজ্যটি তিরুবনন্তপুরমে দেশটির প্রথম এআই স্কুল চালু করে সাড়া ফেলেছে।

আসলে এখন চারিদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার - দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রেই এর ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। এমতাবস্থায় গত মঙ্গলবার কেরালা রাজ্যের রাজধানী শহরে অবস্থিত শান্তিগিরি বিদ্যাভবনে ভারতের সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই স্পেশাল স্কুলের উদ্বোধন করেন।

স্কুলটি আইলার্নিং ইঞ্জিনস (আইএলই) ইউএসএ এবং ভেধিক ইস্কুল এর সম্মিলিত প্রচেষ্টার ফলশ্রুতি, এর লক্ষ্য শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে শিক্ষার অভিজ্ঞতা প্রদান করা।

নির্দিষ্ট প্রযুক্তি পরিকাঠামোয় পরিচালিত এই বিশেষ বিদ্যালয়ের ডিজাইন, ব্যক্তিগত শিক্ষা ইত্যাদি সমস্ত কিছুই এআই, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং ডেটা অ্যানালাইসিসের সাথে সম্পর্কযুক্ত হবে; অন্যদিকে অনুসরণ করবে এটি নতুন জাতীয় শিক্ষা নীতি এর মানও।

এআই স্কুল, চ্যাটজিপিটিকে দিয়ে মানব শিক্ষকদের প্রতিস্থাপন করবেনা, যা এআই চ্যাটবট হলেও মানুষের কাছে মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করতে সক্ষম। এখানে বিশেষ স্কুলটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে উদ্ভাবনী শিক্ষার অভিজ্ঞতা দেবে, আর প্রথাগত শিক্ষাব্যবস্থা ভূমিকা এবং তাতে মানুষের মিথস্ক্রিয়ার গুরুত্ব একই থাকবে। এছাড়াও এই প্রকল্পের পেছনে আছে মানুষই - এআই স্কুলের জন্য কাজ করেছেন প্রাক্তন মুখ্য সচিব, ডিজিপি এবং ভাইস চ্যান্সেলরদের মতো বিশেষজ্ঞ।

কেরালার এআই স্কুলটি ৮ম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে একাধিক শিক্ষকের তত্ত্বাবধান, বিভিন্ন স্তরের পরীক্ষা, যোগ্যতার পরীক্ষা, কাউন্সেলিং, ক্যারিয়ার প্ল্যানিং ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে সহায়তা করবে।

স্কুলের এআই সিস্টেম শুধুমাত্র অ্যাকাডেমিক বিষয়ে নয়, এর পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা (যেমন ইন্টারভিউ দক্ষতা, লেখার মানোন্নয়ন, আলোচনার দক্ষতা, গণিতে বা ইংরেজীতো দক্ষতা, শিষ্টাচার) বাড়াতেও সাহায্য করবে।

এআই স্কুলটি শিক্ষার্থীদের জেইই, এনইইটি, সিইউইটি, সিএলএটি, জিম্যাট ও আইইএলটিএস প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে। এখান থেকে উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি ভালো পারফরম্যান্সের দক্ষতা তৈরি হবে।

স্কুলটি স্বনামধন্য বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রয়োজনীয় স্কলারশিপ পেতে গাইড করবে।

ডিবিটেক/বিএমটি